শেরপুর বুধবার, 30 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি হৃদয়-সম্পাদক আরিফ

শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের কমিটি গঠন, সভাপতি  হৃদয়-সম্পাদক আরিফ
News Banner

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে শেরপুরে জিয়া শিশু-কিশোর সংগঠনের সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মেহেদী হাসান হৃদয়কে সভাপতি এবং মো. আরিফুল ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া শিশু-কিশোর সংগঠন শেরপুর জেলা শাখার সভাপতি প্রবাল সূত্রধর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদনপত্রে বলা হয়েছে, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা শাখার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. রাকিবুল ইসলাম রাজিবকে। সহসভাপতি হিসেবে রয়েছেন রুবেল আহম্মেদ, মো. সাইদুল ইসলাম, মোহাম্মদ লিখন ও রাজন আহম্মেদ রুবেল।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন কবির আহমেদ হৃদয়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. ফুয়াদ হাসান, মো. ফাহিম ইসলাম, মো. মিয়ার আলী ও শামীম আহম্মেদ।
সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম রিয়াদ। সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. রওনক হাসান, মো. আদনান মিয়া, মো. বাবু মিয়া, মো. সিয়াম ও মো. হাফিজুর ইসলামকে।

এ ছাড়া দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, প্রচার সম্পাদক মো. নাজমুল হাসান নাদিম এবং আইনবিষয়ক সম্পাদক মো. রাসেল হাসান দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. মাহিম আলী ও শুভ মিয়া।

নতুন কমিটির সভাপতি মো. মেহেদী হাসান হৃদয় বলেন, ‘জিয়া শিশু-কিশোর সংগঠনে আমাকে দায়িত্ব অর্পণ করায় জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।’

সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘জিয়া শিশু-কিশোর সংগঠনকে গতিশীল করতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে পালন করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাব।’

এই সংবাদটি পঠিত হয়েছে: 54 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 241 টি

মন্তব্য করুন