শেরপুর সোমবার, 21 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
News Banner

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন। এ সময় খাদ্যসামগ্রী হিসেবে চাল ও ডাল এবং পোশাক হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হয়।

সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন এবং সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 34 বার
ফারজানা আক্তার লিলি

ফারজানা আক্তার লিলি

নির্বাহী সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 1 টি

মন্তব্য করুন