শেরপুর সোমবার, 28 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের কর্মশালা  অনুষ্ঠিত
News Banner

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার শেরপুর জেলা পুলিশে মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।

কর্মশালার শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে শেরপুর জেলা ও জেলা পুলিশের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন ইউনিটের কার্যক্রম, জনবল কাঠামো, দায়িত্ব ও কর্তব্য এবং সামগ্রিক কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সহিত একটি উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, মাঠপর্যায়ে পুলিশিং কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করেন। পাশাপাশি তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার -সহ ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 32 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 240 টি

মন্তব্য করুন