ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
ওইসময় তিনি বলেন, তথ্য অধিকার আইন জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজিটাল যুগে অপতথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন প্রমুখ।
সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়ন, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং সচেতনতা সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন। ওইসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, তথ্য অধিকার বিষয়ক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুধীজন অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন