শেরপুর শনিবার, 26 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
News Banner

শেরপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,  শেরপুর মোঃ বুলবুল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয়  সিনিয়র জেলা ও দায়রা জজ  মোহাম্মদ জহিরুল কবির  মহোদয়ের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুলফিকার হোসাইন রনি।
অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, শেরপুর এ কর্মরত সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ ও পারিবারিক আদালতের বিজ্ঞ বিচারক  উপস্থিত ছিলেন। 
এছাড়াও অনুষ্ঠানে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর,  সম্মানিত  পুলিশ সুপার, শেরপুর , পুলিশ সুপার, পিবিআই, জামালপুর, অতিরিক্ত পুলিশ সুপার,  শেরপুর,  সিআইডি ও ডিবি, শেরপুর এর  ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, জেল সুপার, সিভিল সার্জনের প্রতিনিধি, তত্তাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল,  শেরপুর, বিজিবির সহকারী পরিচালক,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,  বনবিভাগের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও সেক্রেটারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজ শারমিন আক্তার। 
উক্ত কনফারেন্সে মামলার দ্রুত নিষ্পত্তি, তদন্ত কার্যক্রম গতি আনয়ন, সময়মত চার্জশিট দাখিল, ফরেনসিক ও মেডিকেল রিপোর্ট দ্রুত প্রাপ্তি, আদালত ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধি সর্বপরি বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 34 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 103 টি

মন্তব্য করুন