শেরপুর রবিবার, 27 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

ময়মনসিংহে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত
News Banner

No Forests, No Rivers, No Water, No Life" এই প্রতিপাদ্যকে সামনে রেখে‌ আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ময়মনসিংহে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
২৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ময়মনসিংহ শহরে শাপলা স্কয়ারের সামনে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ ময়মনসিংহ বিভাগ এর উদ্যোগে ব্রহ্মপুত্র নদ, সুতিয়া ও থিরু নদীসহ দেশের সকল নদ-নদী দখল-দূষণমুক্ত এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারিকা মোস্তফা পুন্য এবং সঞ্চালনা করেন গ্রীন ভয়েস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সভাপতি ইফরান ইউসুফ শিহাব।
সমাবেশে অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মোঃ আলমগীর হোসেন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামাল, গ্রীন ভয়েস আনন্দ মোহন কলেজ শাখার উপদেষ্টা ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক আল আমীন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সদস্য ও এটিএন নিউজের ব্যুরো চীফ আসাদুজ্জামান সুমন, সংগঠক আলী ইউসুফ, চিত্রশিল্পী মো. রাজন, হুযাইফা কম্পিউটারস, ফিটনেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদসহ গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা এবং বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ব্রহ্মপুত্র, সুতিয়া, খিরুসহ দেশের বহু নদী দখল, দূষণ, শিল্পবর্জ্য, অবৈধ স্থাপনা ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। নদী রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণও জরুরি। নদীতে বর্জ্য ফেলা বন্ধ, শিল্পকারখানায় কার্যকর বর্জ্য শোধন ব্যবস্থা নিশ্চিত, নদীর অবৈধ দখল উচ্ছেদ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
বাপা ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মোঃ আলমগীর হোসেন বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সবসময় নদী ও পরিবেশ রক্ষায় সোচ্চার। ময়মনসিংহের ব্রহ্মপুত্র থেকে শুরু করে ভালুকার নদীগুলোও আজ অস্তিত্ব সংকটে রয়েছে। নদী কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি রাষ্ট্রীয় সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। নদী রক্ষায় বিদ্যমান আইনগুলোর কঠোর ও কার্যকর প্রয়োগ এবং দখল ও দূষণের বিরুদ্ধে নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 66 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 238 টি

মন্তব্য করুন