শেরপুর রবিবার, 27 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

শেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে

শেরপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে
News Banner

পর্যটন শান্তির সেতুবন্ধন’এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, আদালতের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।

সভায় জেলার পর্যটন সম্ভাবনা তুলে ধরা, পর্যটন সম্পদ সংরক্ষণ এবং পর্যটনশিল্পের বিকাশে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, শেরপুরের জেলা ব্র্যান্ডিং স্লোগান পর্যটনের আনন্দে, তুলশীমালার সুগন্ধে। সুতরাং শেরপুরের গারো পাহাড়, গজনী অবকাশ, মধুটিলা ইকোপার্কসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রকে পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে জেলার পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রগুলোর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা, পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়ানো এবং স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 28 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 238 টি

মন্তব্য করুন