শেরপুর সদর উপজেলার চরসাপমারী গ্রামে মাদকাসক্ত ভাতিজার ধারালো দায়ের কোপে রোকিয়া বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে চরসাপমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকিয়া বেগম ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রোকিয়া বেগম নিজ বসতঘরের সামনে চার মাস বয়সি শিশুকে দুধপান করাচ্ছিলেন। এ সময় তাঁর প্রতিবেশী ভাসুরের ছেলে আরিফুল ইসলাম মাদক কেনার জন্য তাঁর কাছে টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে আরিফুল ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে রোকিয়ার গলায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর আরিফুল গোসল করে নিজ ঘরে চলে যান। তাঁর পরনে রক্তমাখা প্যান্ট দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে শনাক্ত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাতিজা আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার
এই সংবাদটি পঠিত হয়েছে: 69 বার
দেবাশীষ সাহা রায়
উপদেষ্টা সম্পাদক
এই সাংবাদিকের মোট খবর: 101 টি
মন্তব্য করুন