শেরপুর রবিবার, 27 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

শেরপুরে সীমান্তে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরে সীমান্তে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ
News Banner

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ১১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন বিজিবির সদস্যরা। জব্দ করা মদের সিজার মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
৩৯ বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সীমান্তকেন্দ্রিক যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ও সীমান্তে নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 45 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 238 টি

মন্তব্য করুন