বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কৃতী সন্তান বাউল শিল্পী সুমন মন্ডল। তাঁর এ অর্জনে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন বাউল গান ভক্ত ও সাংস্কৃতিক মনা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী বাউল গান ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সুমন মন্ডল জামালপুর জেলার ইসলামপুর উপজেলার একজন কৃতি সন্তান তিনি বাউল শিল্পী হিসেবে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত। বাউল গান ও লোকজ সংস্কৃতির চর্চার সঙ্গে যুক্ত থেকে তিনি নিজেকে সকলের ভালো বাসার মধ্য দিয়ে দেশ এবং দেশের বাহিরে অনেক ভক্ত বৃন্দ তৈরি করেছেন। বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাঁর সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা আরেক টি অধ্যায় যুক্ত হলো বলে মনে করছেন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যাশা, কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সুমন মন্ডল বাউল গান ও লোকজ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাউল সংগীতের চর্চা ও ঐতিহ্য ছড়িয়ে দিতে অবদান রাখবেন তিনি।
এ অর্জনে সুমন মন্ডলকে অভিনন্দন জানিয়েছেন জামালপুর জেলা সহ বাংলাদেশে বিভিন্ন জেলা ভক্ত বৃন্দ ও প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
শেরপুরের বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল রাজু বলেন সুমন মন্ডল
এক জন ভালো বাউল সংগীত শিল্পী আমি তার অনেক বাউল গান শুনেছি
জামালপুর জেলার ইসলামপুরে কৃতি সন্তান বিশিষ্ট বাউল শিল্পী সুমন মন্ডল কে বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় শেরপুরের কৃতী সন্তান কারী বারেক বৈদেশী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও জামালপুর জেলার
ইসলামপুর উপজেলার সকল প্রকার সংস্কৃতি মনা বাউল গান প্রিয় সকল ভক্তরা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হালিম সাগর (চাঁন) ও শেরপুরের কৃতী সন্তান বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বাংলাদেশের বিশিষ্ট বাউল শিল্পী
কারী বারেক বৈদেশি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন ইসলামপুরের কৃতী সন্তান বিশিষ্ট বাউল শিল্পী সুমন মন্ডল
এই সংবাদটি পঠিত হয়েছে: 42 বার
নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক স্টাফ
এই সাংবাদিকের মোট খবর: 244 টি
মন্তব্য করুন