শেরপুর রবিবার, 27 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস এর স্মারকলিপি প্রদান

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস এর স্মারকলিপি প্রদান
News Banner

আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর পক্ষ থেকে শেরপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় গ্রীন ভয়েস এর শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মোঃ মারুফুর রহমানসহ অন্যান্য সদস্যের মধ্যে কাজী মাসুম, মেহেদী হাসান শামীম, আমিনুল ইসলাম রাজু, মোহাম্মদ আরিফ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, শেরপুর জেলার ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদ-নদী ও জলাশয়ের মধ্যে নদীর তীর ও প্রবাহপথ দখল, বর্জ্য ও দূষিত পানি ফেলা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে নদী ও নদীভিত্তিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকার ওপর। 

এ অবস্থায় বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে শেরপুর জেলার নদ-নদী ও জলাভূমি রক্ষায় নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 123 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 238 টি

মন্তব্য করুন