শেরপুর শুক্রবার, 20 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরের গারো পাহাড় সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে যুবদলের শো-ডাউন শেরপুুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী: পড়াশোনার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক শেরপুরে জনস্বার্থে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুরের নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা: চার আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যাগে ‘গণিত উৎসব অনুষ্ঠিত

শেরপুরের গারো পাহাড় সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে যুবদলের শো-ডাউন

শেরপুরের গারো পাহাড় সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে যুবদলের শো-ডাউন
News Banner

শেরপুরের গারো পাহাড় সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে যুবদলের উদ্যোগে শো-ডাউন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া মোড় থেকে এই শো-ডাউন শুরু করা হয়।  শেরপুরের তিন উপজেলা ঝিনাইগাতী, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার  সীমান্ত দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ এবং নাশকতা কর্মকান্ডের প্রতিরোধে জেলা যুবদলের উদ্যোগে এই মোটরসাইকেল শো-ডাউন অনুষ্ঠিত হয়। 

পরে জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর, মধুটিলা, বারোমারি, গজনী, তাওয়াকুচা, বালিজুরি হয়ে জেলার শেষ প্রান্ত কর্ণজোড়া বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সীমান্ত সড়কে এই মোটরসাইকেল শোডাউন প্রদক্ষিণ করে। 
এ সময় যুবদল নেতাকর্মীরা স্থানীয় সীমান্তবাসীদেরকে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ এবং নাশকতা ঠেকাতে সজাগ থাকার আহ্বান জানান। 
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শওকত হোসেন এর উদ্যোগে অনুষ্ঠিত শোডাউনে জেলা ও নালিতাবাড়ী, ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 164 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 113 টি

মন্তব্য করুন