শেরপুর মঙ্গলবার, 17 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুরের নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা: চার আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যাগে ‘গণিত উৎসব অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়, শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত

শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান

শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান
News Banner

মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, 
শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি
১৬ নভেম্বর ২০২৬, সোমবার 
শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এসময় শেরপুর জেলার পুলিশ সুপার  এ, কে, এম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

সোমবার (১৬ নভেম্বর) তিনি এতিমখানার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের আনন্দ ও অনুভূতির অংশীদার হন তিনি।
এদিকে, একই দিনে শেরপুর জেলার নকলা থানা আকস্মিক পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং পুলিশি সেবার পরিবেশ পর্যবেক্ষণ করেন।
থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে পুলিশ সদস্যদের আচরণ, অভিযোগ গ্রহণ এবং দ্রুত আইনগত সেবা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
মানবিকতা, জনসেবা ও পেশাদারিত্বের সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 89 বার
মোঃ কাকন মিয়া

মোঃ কাকন মিয়া

সহ-সম্পাদক-২

এই সাংবাদিকের মোট খবর: 9 টি

মন্তব্য করুন