শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির নভেম্বর-2026 মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে (মহারশী) উন্নয়ন ও সমন্বয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর ফরিদা ইয়াসমিন।
সভায় জেলা পরিষদের সিইও দীপংকর রায়; উপপরিচালক, স্থানীয় সরকার, আরিফা সিদ্দিকা; অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ), মিজানুর রহমান ভূঁঞা; সিভিল সার্জন, ডা. মুহাম্মদ শাহীন; বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
এই সংবাদটি পঠিত হয়েছে: 20 বার
দেবাশীষ সাহা রায়
উপদেষ্টা সম্পাদক
এই সাংবাদিকের মোট খবর: 110 টি
মন্তব্য করুন