শেরপুর বৃহস্পতিবার, 12 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরের নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা: চার আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যাগে ‘গণিত উৎসব অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়, শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শেরপুরের নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা: চার আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা: চার আসামিকে ১৪ বছর করে কারাদণ্ড
News Banner

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৭ বছর বয়সের এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। 
১১ নভেম্বর বুধবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। 
দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) ও মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী। 
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে ৭ বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন বাবু। তবে ওই শিশুর পরিবারের কাছে টাকা না থাকায় তিনি অপহরণকারীদের নিকট টাকা পাঠাতে ব্যর্থ হন। এদিকে পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজারে ওই শিশুকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ভিকটিম শিশুটি অপহরণকারী রাইসুলকে দেখে চিনতে পারে। পরে রাইসুলকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে (রাইসুল) অপহরণের কথা স্বীকার করে ও তার সহযোগীদের নাম প্রকাশ করে। এ ঘটনায় ওইদিনই ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ৪ জনসহ অজ্ঞাতনামা আরও ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে নালিতাবাড়ীর থানার এসআই মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে উপস্থিত রাইসুল ও জামিরুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাকী দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 42 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 109 টি

মন্তব্য করুন