শেরপুর মঙ্গলবার, 10 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যাগে ‘গণিত উৎসব অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়, শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যাগে ‘গণিত উৎসব অনুষ্ঠিত

শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যাগে ‘গণিত উৎসব অনুষ্ঠিত
News Banner

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে “গণিতকে করবো জয়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে গণিতের ভীতি দূর করে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে “গণিত উৎসব ২০২৬”।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এতে শেরপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির মোট ৩৭০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উৎসবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেসের সভাপতি এ, কে, এম জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুনাক, শেরপুর-এর সভানেত্রী সাদিয়া রহমান।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেস-এর সহ-সভাপতি ও পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং প্লেসের পরিচালনা পর্ষদের সদস্য নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, প্লেসের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬উপলক্ষে শেরপুর জেলা পুলিশের এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের গণিতচর্চায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে এ আয়োজন আগামী প্রজন্মকে জ্ঞান, মেধা ও মননশীলতায় সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 76 বার
মোঃ কাকন মিয়া

মোঃ কাকন মিয়া

সহ-সম্পাদক-২

এই সাংবাদিকের মোট খবর: 8 টি

মন্তব্য করুন