শেরপুর শনিবার, 07 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়, শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ

শেরপুরে 'জয়বাংলা' স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

শেরপুরে 'জয়বাংলা' স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার
News Banner

শেরপুরের সদর উপজেলায় জয়বাংলা' স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কের পাশে একদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সদর থানার নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমানসহ ৫ জন। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় আমাদের নিয়মিত টহল ছিল। এ সময় স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 68 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 108 টি

মন্তব্য করুন