স্থাপিত: ২০১৯ মঙ্গলবার, 17 নভেম্বর 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান

শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান

মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, 
শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি
১৬ নভেম্বর ২০২৬, সোমবার 
শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এসময় শেরপুর জেলার পুলিশ সুপার  এ, কে, এম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

সোমবার (১৬ নভেম্বর) তিনি এতিমখানার শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তাদের আনন্দ ও অনুভূতির অংশীদার হন তিনি।
এদিকে, একই দিনে শেরপুর জেলার নকলা থানা আকস্মিক পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, দাপ্তরিক ব্যবস্থাপনা এবং পুলিশি সেবার পরিবেশ পর্যবেক্ষণ করেন।
থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে পুলিশ সদস্যদের আচরণ, অভিযোগ গ্রহণ এবং দ্রুত আইনগত সেবা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
মানবিকতা, জনসেবা ও পেশাদারিত্বের সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় ময়মনসিংহ রেঞ্জ পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।