শেরপুরে বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন একটি সিএনজি জব্দ করা হয়।
বুধবার দুপুরে শেরপুর সদর উপজেলার আমতলা বাজারসংলগ্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুসুমহাটি বাজার থেকে জামালপুরগামী একটি সন্দেহভাজন সিএনজি চেকপোস্টের সামনে পৌঁছালে চালক পালানোর চেষ্টা করেন। পরে আভিযানিক দলের সদস্যরা চালক দেলোয়ার হোসেনকে আটক করেন।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিএনজিটি তল্লাশি করা হলে চালকের দেখানো মতে ড্রাইভিং সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরপ্লেটবিহীন বাজাজ সিএনজিটি জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দেলোয়ার দীর্ঘদিন ধরে শেরপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে সিএনজিযোগে জামালপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মদ ও জব্দ করা সিএনজিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার: সিএনজি জব্দ
এই সংবাদটি পঠিত হয়েছে: 66 বার
দেবাশীষ সাহা রায়
উপদেষ্টা সম্পাদক
এই সাংবাদিকের মোট খবর: 107 টি
মন্তব্য করুন