শেরপুর মঙ্গলবার, 03 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

শেরপুরে ইদ্রিসিয়া কামিল মাদরাসায় শতভাগ পাস

শেরপুরে  ইদ্রিসিয়া কামিল মাদরাসায় শতভাগ পাস
News Banner

২০২৬ ইং বছরে চলতি আলিম পরীক্ষাতে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে শেরপুর জেলা শহরের ইদ্রিসিয়া কামিল মাদরাসা। এ মাদ্রাসা থেকে ৫৯ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১জন। জেলা শূন্য পাসের কোন মাদ্রাসা নেই।
এ বছর জেলায় মোট ৮৬২ জন আলিম পরীক্ষার্থী মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৬৫ জন। পাসের শতকরা হার ৫৩.৯৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। এরমধ্যে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা থেকেই পেয়েছে ১১জন।
এদিকে শেরপুরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম হয়েছে বলে জানা গেছে।
ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান বলেন, এমন ফলাফল অর্জনের পেছনে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে। আমরা পরবর্তীতেও এমন ফলাফল অর্জন করার চেষ্টা অব্যহত রাখবো। এবং ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সকলের প্রচেষ্টায় এই সাফল্য এনেছে।

এদিকে মাদ্রাসার দাতা সদস্য ও সাবেক সভাপতি গুলজার মুহাম্মদ ইয়াহ ইয়া জিহান বলেছেন, আমার বাবা মরহুম শিল্পপতি ইদ্রিস মিয়া এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করে গেছেন। এ মাদ্রাসার ফলাফল ভালো হলে তিনি খুব খুশি হতেন। মাদ্রাসার ফলাফল ভালো করায় আমি সহ আমার পরিবারের সবাই খুব খুশি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 23 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 260 টি

মন্তব্য করুন