শেরপুর বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় তৈরি পোশাক জব্দ করা হয়, শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন শেরপুুরে জাতীয় যুব দিবস উদযাপিত স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ

শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০

শেরপুরে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী-পুরুষ-শিশুসহ আহত ৮০
News Banner

শেরপুরের সদর উপজেলায় 'পাগলা' কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ তাণ্ডব চালায় একদল কুকুর।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে কুকুরের দলটি তিনটি ইউনিয়নের একাধিক গ্রামে পথচারী ও বাসিন্দাদের ওপর হামলা চালায়। এতে শিশু ও নারীসহ অন্তত ৮০ জন কামড়ে আহত হন। আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে মামুন মিয়া (৩৫), আবুল হোসেন (৬০) ও আইজউদ্দিনের (৭০) নাম জানা গেছে।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ জানান, আহত রোগীদের দ্রুত জলাতঙ্কের ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের সরবরাহ রয়েছে এবং চিকিৎসাধীন সবাই আশঙ্কামুক্ত।

এই সংবাদটি পঠিত হয়েছে: 38 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 107 টি

মন্তব্য করুন