শেরপুর বৃহস্পতিবার, 15 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ
News Banner

কর্মক্ষেত্রে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।‎‎গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন খোকন চন্দ্র ঘোষ। দায়িত্ব গ্রহণের পর সেপ্টেম্বর মাসজুড়ে তাঁর নেতৃত্বে এবং থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কার্যক্রম পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় তিনি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন।‎‎এ অর্জনের প্রতিক্রিয়ায় ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, “এই অর্জন এককভাবে আমার
নয়; এটি শেরপুর সদর থানার প্রতিটি কর্মকর্তা ও পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম, সততা এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। এ জন্য আমি আমার সব সহকর্মীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”‎‎তিনি আরও বলেন, “জনগণের সেবা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এই স্বীকৃতি আগামী দিনে দায়িত্ব পালনে আমাদের আরও অনুপ্রাণিত করবে।”‎‎ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি শেরপুর জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেন এই পুলিশ কর্মকর্তা।‎

এই সংবাদটি পঠিত হয়েছে: 57 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 247 টি

মন্তব্য করুন