শেরপুর বুধবার, 07 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২১৮ জন সেবাপ্রার্থী

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২১৮ জন সেবাপ্রার্থী
News Banner

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জেলার বিভিন্ন প্রান্ত থেকেnসমস্যা ও প্রয়োজনের কথা নিয়ে  এসেছিলেন ২৫৪ জন সেবাপ্রার্থী ।

তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। গণশুনানি শেষে ২১৮ জন  সেবাপ্রার্থীকে দেওয়া হয় নগদ আর্থিক সহায়তা। পাশাপাশি দুজনকে দুটি হুইলচেয়ার এবং চিকিৎসার জন্য আরও দুজনকে ওষুধ কিনে দেওয়া হয়। যেসব আবেদন সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজন, সেগুলো যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশ দেন জেলা প্রশাসক। আর যেসব বিষয়ে জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে সহায়তার সুযোগ রয়েছে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 246 টি

মন্তব্য করুন