শেরপুর শনিবার, 17 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

শেরপুরে টিনের চালা কেটে আয়াত ইলেকট্রনিক ও জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা সহ স্বর্ণ-রুপা লুট

শেরপুরে টিনের চালা কেটে আয়াত ইলেকট্রনিক ও জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা সহ স্বর্ণ-রুপা লুট
News Banner

শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজারে টিনের চালা কেটে পাশাপাশি দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ সড়কে আয়াত ইলেকট্রনিক ও লিয়াকত জুয়েলার্সে এ চুরি হয়। এ সময় নগদ টাকা, এক ভরি পাঁচ আনা স্বর্ণ, ১৩০ ভরি রুপা ও সিসিটিভি ক্যামেরার ডিভাইস চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিকেরা।

আয়াত ইলেকট্রনিকের মালিক মো. আব্দুর রহিম রনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। শুক্রবার সকালে দোকান খুলে পেছনের দিকে গিয়ে টিনের চালা ও সিলিং কাটা দেখতে পান। পরে দোকানের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। ক্যাশ খুলে দেখেন, নগদ টাকা ও সিসিটিভি ক্যামেরার ডিভাইস চুরি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান তিনি।

অন্যদিকে, লিয়াকত জুয়েলার্সের মালিকের ছেলে লিটন জানান, প্রতিদিনের মতো তাঁর বাবা রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। সকালে দোকানে চুরির খবর পান তাঁরা। দোকান থেকে এক ভরি পাঁচ আনা স্বর্ণ ও ১৩০ ভরি রুপা চুরি হয়েছে।

লিটন বলেন, ‘রাতে পাহারাদার থাকা অবস্থায়ও যদি এভাবে চুরি হয়, তাহলে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা কোথায়? আমরা দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

স্থানীয় বাসিন্দা সাংবাদিক আমিনুল ইসলাম রাজু জানান, সকালে বাজারের দুটি দোকানে চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে পাশাপাশি অবস্থিত দোকান দুটির টিনের চালা কাটা দেখতে পান। পরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবর দেন তিনি।

খবর পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এসআই আরিফ হাসান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 25 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 248 টি

মন্তব্য করুন