শেরপুর সোমবার, 24 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসন

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।২৪ আগস্ট সোমবার সকালে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বানসহ করণীয় এবং বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ। পরে পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত আগস্ট মাসের কিট প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার। পরবর্তীতে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 44 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 90 টি

মন্তব্য করুন