দীর্ঘ সাত মাস যাবত জেলা বিএনপির কমিটি না থাকায় শেরপুরে পৃথকভাবে দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ও বিকেলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মঙ্গলবার সকাল সাতটায় শহরের রঘুনাথ বাজার এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশের নেতৃত্বে বিএনপির একাংশ। অপরদিকে সকাল সাড়ে সাতটায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে বিএনপির অপর অংশ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
এরপর বেলা বারোটায় শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শেষে সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, এডভোকেট আব্দুল মান্নান পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
অপরদিকে বিকেল চারটায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে দলের আরেকটি অংশ শহরে আনন্দ শোভাযাত্রা করে। আনন্দ শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা ফজলুর রহমান তারা, আবু রায়হান রূপন, কামরুল ইসলাম, মোঃ শওকত হোসেন প্রমুখ।
উভয় সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
এই সংবাদটি পঠিত হয়েছে: 79 বার
দেবাশীষ সাহা রায়
উপদেষ্টা সম্পাদক
এই সাংবাদিকের মোট খবর: 95 টি
মন্তব্য করুন