শেরপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (২০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে মো. আতাহারুল ইসলাম আতা, সিনিয়র সহ-সভাপতি মবিনুজ্জামান মিল্টন, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন। এছাড়া ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হাশেম আহমেদ সিদ্দিকীকে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন এ কমিটি অনুমোদন করেছেন।
মন্তব্য করুন