শেরপুর শুক্রবার, 25 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা

শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা
News Banner

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর সদর উপজেলা শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক,  শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দেন।

বক্তব্যে গোলাম কিবরিয়া ভিপি বলেন, একজন শিক্ষার্থীর জীবনে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা-মা ও শিক্ষকদের যথাযথ সম্মান না করলে একজন শিক্ষার্থীর ভবিষ্যতে সফল হওয়া কঠিন। তিনি শিক্ষার্থীদের বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ফার্মাসিস্ট মাশহারুল ইসলাম মিল্লাত। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে কল্যাণকর ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আনসারী।

এ সময় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 321 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 227 টি

মন্তব্য করুন