শেরপুর সোমবার, 23 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ ঝিনাইগাতীতে এমপি রুবেল: ক্ষমতা ভোগের নয়, মানুষের সেবার মাধ্যম শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা: নারী-শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক শেরপুরের গারো পাহাড় সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে যুবদলের শো-ডাউন শেরপুুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণির শিক্ষার্থী: পড়াশোনার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক শেরপুরে জনস্বার্থে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত শেরপুরে একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন : প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ

শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ
News Banner

শেরপুরে অসহায় বৃদ্ধা মোছা. মাবিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের জেলা শাখা। শনিবার (২১ নভেম্বর) শেরপুর সদর উপজেলার পূর্বশেরী গ্রামের ওই বৃদ্ধার হাতে সংগঠনের পক্ষ থেকে সহায়তা তুলে দেওয়া হয়।

মাবিয়া বেগমের স্বামী প্যারালাইসিসে আক্রান্ত। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা ও উপার্জন করতে পারেন না। ফলে আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে পরিবারটির। বয়সের ভার আর সংসারের নানা প্রতিকূলতায় অসহায় হয়ে পড়েছেন মাবিয়া বেগম।

এমন পরিস্থিতিতে পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করতে সহায়তার উদ্যোগ নেয় বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখা। সংগঠনের সদস্যরা বৃদ্ধার হাতে সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক হাকিম বাবুল, সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম অন্তর, প্রচার সম্পাদক জিহাদ রানা, আপ্যায়নবিষয়ক সম্পাদক রাকিব আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এ সময় উপদেষ্টা সাংবাদিক হাকিম বাবুল বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়াতে পারাই প্রকৃত মানবিকতা। প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা।’

সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মানবিক কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।’

সংগঠনের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক কার্যক্রম এগিয়ে নিতে চান তাঁরা।

এই সংবাদটি পঠিত হয়েছে: 36 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 266 টি

মন্তব্য করুন