শেরপুর শনিবার, 26 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিবাদ মিছিল ও সমাবেশ

শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিবাদ মিছিল ও সমাবেশ
News Banner

শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিবাদ মিছিল ও সমাবেশদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে এই প্রতিবাদ মিছিলটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। ​বক্তারা বলেন, দেশকে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র শেরপুরের রাজপথে রুখে দেওয়া হবে। গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 231 টি

মন্তব্য করুন