শেরপুর বৃহস্পতিবার, 06 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুরের নকলা বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি মাহমুদুল হক রুবেল শেরপুরের শহীদ মাহবুব ও সবুজের পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলায় বৃক্ষরোপণ শেরপুরে পুলিশ সদস্যদের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী: মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেরপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিধান করালেন পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
News Banner

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সদর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের রঘুনাথ বাজার থানামোড় এলাকার মুক্তমঞ্চে এসব কর্মসূচি পালন করা হয়। সমাবেশে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রধান অতিথি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত প্রমুখ। 
পরে গভীর রাত পর্যন্ত স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এসব কর্মসূচিতে জেলা, উপজেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 37 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 78 টি

মন্তব্য করুন