শেরপুর রবিবার, 01 নভেম্বর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

শেরপুরে চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুলের গণসংযোগ ও লিফলেট বিতরণ
News Banner

শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে বাজিতখিলা বাজার এলাকায় আয়োজিত এ গণসংযোগে কয়েক হাজার কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তারা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকে কেন্দ্র করে বাজিতখিলা বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আহম্মেদ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 73 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 258 টি

মন্তব্য করুন