স্থাপিত: ২০১৯ বৃহস্পতিবার, 06 আগস্ট 2026 শেরপুর, বাংলাদেশ

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সদর উপজেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের রঘুনাথ বাজার থানামোড় এলাকার মুক্তমঞ্চে এসব কর্মসূচি পালন করা হয়। সমাবেশে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী প্রধান অতিথি এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. হযরত আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাত প্রমুখ। 
পরে গভীর রাত পর্যন্ত স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এসব কর্মসূচিতে জেলা, উপজেলা ও শহর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।