শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শেরপুরের প্রবীন আইনজীবী নারায়ণ হোড় বাচ্চু আর নেই

শেরপুরের প্রবীন আইনজীবী নারায়ণ হোড় বাচ্চু আর নেই
News Banner

শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি- সাধারণ সম্পাদক ও জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি  এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় (৭৭) আর নেই। তিনি আজ ৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৬.১৭ ঘটিকায় রাজধানী ঢাকার ধানমন্ডী ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলন এবং বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 
মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ২ মেয়ে এক ছেলে রেখে গেছেন। তিঁনি বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি সঞ্চিতা হোড় দিপু'র স্বামী ও ডাঃ লক্ষণ চন্দ্র হোড় ভাবনের পিতা ছিলেন।
 তাঁর মৃত্যুতে আইনজীবী সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। 
এদিকে রাতেই তার মরদেহ শেরপুরে পৌছানোর প্রস্তুতি চলছে

এই সংবাদটি পঠিত হয়েছে: 296 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 102 টি

মন্তব্য করুন