শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি- সাধারণ সম্পাদক ও জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় (৭৭) আর নেই। তিনি আজ ৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৬.১৭ ঘটিকায় রাজধানী ঢাকার ধানমন্ডী ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ ও লিভারসহ নানা জটিল রোগে ভুগছিলন এবং বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ২ মেয়ে এক ছেলে রেখে গেছেন। তিঁনি বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি সঞ্চিতা হোড় দিপু'র স্বামী ও ডাঃ লক্ষণ চন্দ্র হোড় ভাবনের পিতা ছিলেন।
তাঁর মৃত্যুতে আইনজীবী সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে রাতেই তার মরদেহ শেরপুরে পৌছানোর প্রস্তুতি চলছে