শেরপুর বুধবার, 22 জুলাই 2026
ব্রেকিং নিউজ
মাদক, জুয়া ও চোরাচালান বন্ধ করতে হবে শেরপুর-৩ আসনেরএমপি মাহমুদুল হক রুবেল শেরপুরে বন্যহাতি সুরক্ষায় পাহাড়ী জনপদে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা সংসদে শিক্ষামন্ত্রী শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক শ্রীবরদীতে বন্যাদুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা শেরপুরে "জুলাই শহিদ দিবস ২০২৬"পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক শেরপুরে জুয়া ও অনলাইন বেটিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম
News Banner

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ (৭ জুন)। নির্বাচনে প্রথমে পরিচালক পদে নির্বাচিত হন তামিম ইকবাল। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এই অধিনায়ক। বিসিবির ১৮ তম এবং ষষ্ঠ নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম। 

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার পর বিসিবির অ্যাডহক কমিটি করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটির প্রধান ছিলেন তামিম। অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দুই মাস দায়িত্ব পালন করেছেন তিনি। সেই কমিটির অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বিসিবির নির্বাচনে তামিম লড়েছেন ক্লাব ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে বিপুল ভোটে জয় পেয়েছেন তামিম। ১২টি পরিচালক পদের বিপরীতে এই ক্যাটাগরিতে লড়েছেন ১৬ জন। তামিম নির্বাচিত হয়েছেন সবচেয়ে বেশি ৭৩ ভোট পেয়ে। 

এদিকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন তামিম। যদিও সভাপতি হিসেবে নির্বাচিত হতে ভোটের প্রয়োজন পড়েনি। কেননা তামিমই একমাত্র প্রার্থী ছিলেন। 

ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরিতে হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ। এই ক্যাটাগারিতে পরিচালক পদ ছিল ১২ টি। ১২টি পদের বিপরীতে লড়েছেন ১৬ জন। এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোত পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। তিনি পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া  দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। 

এদিকে মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 137 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 168 টি

মন্তব্য করুন