শেরপুর শনিবার, 17 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ শেরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
News Banner

জামালপুরে গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার ৬ জুলাই বিকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌশলী এডভোকেট ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণ ধর্ষণ করা হয়। এঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিম উদ্দিন,  আসমত, জুয়েল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীদের বাড়ি একই এলাকায়।  অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 289 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 248 টি

মন্তব্য করুন