শেরপুর রবিবার, 20 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে জেলা প্রশাসন কর্তৃক অভিযান অনুষ্ঠিত শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে চাচি নিহত: ভাতিজা গ্রেপ্তার শেরপুরে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি

শেরপুরে কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি

শেরপুরে কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি
News Banner

স্টাফ রিপোর্টার 
শেরপুর জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কেপিআই সমূহের সার্বিক নিরাপত্তা ও জরিপ কার্য সরজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং ময়মনসিংহ কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান  মো. আবু বকর সিদ্দীক।  রোববার (১৭ মে) শেরপুর সদর থানাধীন গাজীরখামার ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কেপিআই সমূহের জরিপ কার্য ও বর্তমান নিরাপত্তা নীতিমালা সরজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে গাজীরখামার গ্রীড উপকেন্দ্র ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কেপিআই জরিপ কার্য সম্পাদন সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ-সহ উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে শেরপুর  পুলিশ সুপার   এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও কেপিআই সার্ভে কমিটির সদস্য সচিব  নাসরিন আক্তার, লেফটেন্যান্ট ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও কেপিআই সার্ভে কমিটির সদস্য তাসফিন মাহমুদ অমি, জেলা এনএসআই এর ফিল্ড অফিসার ও কেপিআই সার্ভে কমিটির সদস্য  মো. আসাদুজ্জামান মিয়া-সহ পল্লী বিদ্যুৎ সমিতি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি পঠিত হয়েছে: 165 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 224 টি

মন্তব্য করুন