স্টাফ রিপোর্টার
শেরপুর জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কেপিআই সমূহের সার্বিক নিরাপত্তা ও জরিপ কার্য সরজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এবং ময়মনসিংহ কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দীক। রোববার (১৭ মে) শেরপুর সদর থানাধীন গাজীরখামার ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র এবং শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি কেপিআই সমূহের জরিপ কার্য ও বর্তমান নিরাপত্তা নীতিমালা সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে কেপিআই সার্ভে কমিটির চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে গাজীরখামার গ্রীড উপকেন্দ্র ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কেপিআই জরিপ কার্য সম্পাদন সংক্রান্তে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ-সহ উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে শেরপুর পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও কেপিআই সার্ভে কমিটির সদস্য সচিব নাসরিন আক্তার, লেফটেন্যান্ট ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও কেপিআই সার্ভে কমিটির সদস্য তাসফিন মাহমুদ অমি, জেলা এনএসআই এর ফিল্ড অফিসার ও কেপিআই সার্ভে কমিটির সদস্য মো. আসাদুজ্জামান মিয়া-সহ পল্লী বিদ্যুৎ সমিতি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।