শেরপুর সোমবার, 26 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরে লোভ দেখিয়ে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া রমজান গ্রেপ্তার

শেরপুরে লোভ দেখিয়ে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়া রমজান গ্রেপ্তার
News Banner

শেরপুরে বেশি লাভের প্রলোভন দেখিয়ে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে রমজান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরত চেয়ে থানায় ভিড় করেন ভুক্তভোগীরা। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় রমজান আলীর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, অধিক লাভের প্রলোভন দেখিয়ে রমজান আলী সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে তাদের ব্যবসা বা টাকা কোনো কিছুই বুঝিয়ে না দিয়ে কৌশলে সটকে পড়েন। 

দীর্ঘদিন ধরে রমজান আলী পালিয়ে বেড়াচ্ছিলেন। এ ব্যাপারে থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। শনিবার বিকেলে তাকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

রমজান আলী গ্রেপ্তার হওয়ার পর তার কাছে টাকা পাওয়ার দাবি নিয়ে অনেকেই থানায় আসছেন।

ভুক্তভোগীদের কয়েকজন জানান, তারা পাওনা টাকা ফেরত না পেলে নিঃস্ব হয়ে যাবেন। তাদের অনেকের পথে বসার আশঙ্কা রয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ও শেরপুর সদর থানা সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম ও মামলার 
 তদন্তকারী কর্মকর্তা পুলিশ  উপরিদর্শক আরিফ আহমেদ বলেন, অভিযোগ প্রেক্ষিতে রমজান আলীকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে গ্রেপ্তারের পর অনেকেই তার কাছে টাকা পাওয়ার অভিযোগ নিয়ে আসছেন। এ পর্যন্ত ১১ জন লিখিত অভিযোগ দিয়েছেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 142 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 255 টি

মন্তব্য করুন