শেরপুর সোমবার, 26 অক্টোবর 2026
ব্রেকিং নিউজ
স্কুল ছাত্রী রিশাকে দায়িত্ব ও সচেতনতার জন্য পুরস্কার দিলেন শেরপুর জেলা প্রশাসক চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নকলায় মাদক, জুয়া ও অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময় আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার খোকন চন্দ্র ঘোষ শেরপুরে ছয় পুলিশ সদস্যের সন্তানরা পেলেন পুলিশ মেধা বৃত্তি অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ শেরপুরে পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নার উদ্বোধন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেরপুরের কানাশাখোলা থেকে দেশি কড়ি কাইট্টা উদ্ধার ও অবমুক্ত

শেরপুরের কানাশাখোলা থেকে দেশি কড়ি কাইট্টা উদ্ধার ও অবমুক্ত
News Banner

শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকা থেকে একটি দেশি কড়ি কাইট্টা উদ্ধার করে পরে তা জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। ২৪ অক্টোবর শনিবার রাতে সাংবাদিক আমিনুল ইসলাম রাজুর মেয়ে আয়েশা সিদ্দিকা রিশা তাদের বাড়ি যাওয়ার রাস্তায় এটিকে দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
 পরে সাংবাদিক রাজু বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন্ এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে পৌছে দেশি কড়ি কাইট্টাটিকে জলাশয়ে অবমুক্ত করেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া দেশি কড়ি কাইট্টার ইংরেজী নাম ইন্ডিয়ান রুফড টার্টল। এটি বাটাগুর নামেও পরিচিত। এরা জলচর, কখনো কখনো ভাসমান গাছের গুঁড়ির উপর রোদ পোহায়। দিবাচর ও ধীরগতিসম্পন্ন। এরা সর্বভুক; জলজ উদ্ভিদ যেমন— কচুরিপানা, আগাছা এবং প্রাণী, যেমন— কাঁকড়া, শামুক ইত্যাদি খায়। এদের আবাস প্রচুর গাছ গাছড়াপূর্ণ স্থির বা ধীরে প্রবহমান পানির জলাভূমি। আগে সচরাচর দৃশ্যমান হলেও এখন অনেকটাই কমে গেছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে

এই সংবাদটি পঠিত হয়েছে: 105 বার
মোঃ কাকন মিয়া

মোঃ কাকন মিয়া

সহ-সম্পাদক-২

এই সাংবাদিকের মোট খবর: 6 টি

মন্তব্য করুন