শেরপুরের তরুণ মেরিন ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ নিলয় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। শেরপুর শহরের গৃদানারায়ণপুর এলাকার নিজ বাড়িতে শুক্রবার রাত একটায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৩ বছর। তিনি শহরের গৃদানারায়ণপুর এলাকার মোঃ নবাব আলী ও তাজমিনা তালুকদারের ছোট ছেলে ছিলেন।
তানভীর আহমেদ নিলয় ঢাকার ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমী থেকে চলতি বছর মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এ বছরই তাঁর আমেরিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার গভীররাতে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার বিকেলে জানাজা নামাজ শেষে নালিতাবাড়ি উপজেলার নাকশীর গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়। মেরিন ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ নিলয়ের অকাল ও আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুরের তরুণ মেরিন ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ নিলয়ের ইন্তেকাল
এই সংবাদটি পঠিত হয়েছে: 295 বার
দেবাশীষ সাহা রায়
উপদেষ্টা সম্পাদক
এই সাংবাদিকের মোট খবর: 98 টি
মন্তব্য করুন