শেরপুর শুক্রবার, 04 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ

শেরপুরে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ
News Banner

শেরপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মধ্যে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করা হয়েছে। 

৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার বিশিষ্ট নারী উদ্যোক্তা ইসরাত পুতুলকে এসব উপকরণ প্রদান করেন।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক বনানী দেব‌ নাথ, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কর্মকর্তা মাসুদ রানা ও শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ উপস্থিত ছিলেন।

জেলা কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা এবং ঢাকায় সারাদেশ থেকে দুই দফায় ২৫ জন করে মোট ৫০ জন নারী উদ্যোক্তাকে নিয়ে ৬ দিনের ‘ন্যাচারাল রঞ্জক (ডাই) এবং ফুড কালার তৈরীর কলাকৌশল বিষয়ক’ ট্রেনিং অনুষ্ঠিত হয়। ওই ট্রেনিংয়ে শেরপুর থেকে একমাত্র নারীর উদ্যোক্তা ইসরাত পুতুল অংশগ্রহণ করে ট্রেনিং প্রাপ্ত হয় এবং তাকে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরনের জন্য এক লক্ষ টাকা সমমূল্যের একটি করে স্ট্রিম মেশিন, ব্লেন্ডার ও ইনফেনিটি চুলা প্রদান করা হয়।

এসব উপকরণ বিতরণের আগে ইসরাত পুতুলের তৈরি ন্যাচারাল খাদ্যদ্রব্য বা ফল এর রং থেকে তৈরি বিভিন্ন খাদ্যদ্রব্য এবং নানান পোশাকের ডিজাইন প্রদর্শন করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 322 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 217 টি

মন্তব্য করুন