শেরপুর বুধবার, 02 সেপ্টেম্বর 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে পৃথকভাবে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
News Banner

নজরুল বর্ষ উপলক্ষে ‘দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা” এর অংশ হিসেবে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
৩১ আগস্ট মঙ্গলবার শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন‌ জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি‌ কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, মাহবুবুল আলম রকিব জিপি, আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।
উদ্বোধনী দিনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং আবৃত্তি শিল্পী শ্যামলী মালাকার।

এই সংবাদটি পঠিত হয়েছে: 65 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 95 টি

মন্তব্য করুন