শেরপুর বৃহস্পতিবার, 27 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসন

VDF শেরপুর জেলা শাখার সভাপতি বাবু, সম্পাদক ফাহিম

VDF শেরপুর জেলা শাখার সভাপতি বাবু, সম্পাদক ফাহিম
News Banner

ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF), শেরপুর জেলার আগামী দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফ উদ্দিন বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ফাহিম বিন সিদ্দিক 

গত ২৪ আগস্ট অনলাইনের মাধ্যমে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিতদের নাম ঘোষণা করেন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF)-এর জেলা নির্বাহী কমিটির নির্বাচন কমিশনার নাজিয়া তারান্নুম।

নতুন কমিটিতে সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) মোঃ শাহরিয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাহার জুথী এবং কোষাধ্যক্ষ মেহের আফরোজ জুঁই।

নবনির্বাচিত সভাপতি শরিফ উদ্দিন বাবু বলেন, আগামী দুই বছর দায়িত্ব পালনের জন্য যারা আমার ওপর বিশ্বাস ও আস্থা রেখেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ, সবার ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শকে সঙ্গে নিয়ে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম, শেরপুর জেলার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আসুন, আমরা সবাই একসঙ্গে মানবিক ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংগঠনের নেতারা জানান, নতুন নেতৃত্বের হাত ধরে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF), শেরপুর জেলার কার্যক্রম আরও সুসংগঠিত ও সম্প্রসারিত হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটির স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়।

এই সংবাদটি পঠিত হয়েছে: 128 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 211 টি

মন্তব্য করুন