শেরপুর বুধবার, 26 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা এনএসআইয়ের পরিচালক হলেন পুলিশের ২ ডিআইজি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসন

শেরপুরে সাপের দংশনে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন

শেরপুরে সাপের দংশনে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন
News Banner

শেরপুর সদর উপজেলায় সাপের দংশনে শাহিন নামে এক মেধাবী শিক্ষার্থীর  মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে শাহিনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে  দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২১ আগস্ট রাত সাড়ে আটটায় সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের ভূমিহীন কৃষক মোঃ শফিকুল আকন্দের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শাহিন আকন্দকে (২০) সাপ দংশন করলে তাৎক্ষণিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর শাহীনের মৃত্যু হয়। এ সময় শাহিনের পরিবার ডাক্তারের গাফলিতির অভিযোগ তুলেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে নিহতের পরিবারের খোঁজখবর নেন।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক সহায়তাও দ্রুত শাহিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

শাহিনের পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 210 টি

মন্তব্য করুন