শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এসময় এক দরিদ্র ভ্যানচালককে ভ্যানগাড়ি প্রদান করা হয়। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এই গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে জেলা প্রশাসক সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক সকলের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী আর্থিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
এদিন মোট ২১৯ জন সেবাপ্রার্থীকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নগদ অর্থ সহায়তাসহ বিভিন্ন সেবাপ্রার্থীকে সিভিল সার্জনের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, উপজেলা ভূমি অফিসে, , জেলা সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।
অপরদিকে নিয়মিত গনশুনানিতে ১ মাস আগে শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার মো: জহুরুল ইসলাম নামে একজন অসহায় ও কর্মক্ষম ব্যক্তি তাঁর ভ্যানগাড়ি চুরি হবার কথা জেলা প্রশাসককে জানান। তখন জেলা প্রশাসক তাঁকে একটি ভ্যানগাড়ি কিনে দেবার প্রতিশ্রুতি দেন।
এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, ফরিদা ইয়াসমিন বুধবার দরিদ্র জহুরুল ইসলামের হাতে ভ্যানগাড়িটি তুলে দেন। এর মাধ্যমে তিনি তাঁর নিজ কর্মসংস্থানে ফিরে গিয়ে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যেতে পারবেন।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে জেলা প্রশাসন, শেরপুরের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
এই সংবাদটি পঠিত হয়েছে: 53 বার
দেবাশীষ সাহা রায়
উপদেষ্টা সম্পাদক
এই সাংবাদিকের মোট খবর: 86 টি
মন্তব্য করুন