অদ্য ১৯ আগস্ট ২০২৬ তারিখ বেলা ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয় কুষ্টিয়া জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় উপস্থিত হলে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার, মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),মহোদয়। অতঃপর, জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কুষ্টিয়া জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
উক্ত যোগদান অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কুষ্টিয়া, প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া, মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল), কুষ্টিয়া, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), কুষ্টিয়া, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ডিএসবি, ওসি, জেলা গোয়েন্দা শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আর আই,পুলিশ লাইন্স, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), আরও(১) কুষ্টিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
মন্তব্য করুন