শেরপুর বৃহস্পতিবার, 20 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুরের প্রশাসন

শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
News Banner

শেরপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা‘র শেরপুরে সফর উপলক্ষে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এই  বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান নির্ধারিত সফরসূচি অনুযায়ী পুলিশ লাইন্সে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ দিয়ে অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল রেঞ্জ ডিআইজিকে 'গার্ড অব অনার' প্রদান করেন।

পরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। এসময় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, “জনগণের সঙ্গে আমাদের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক, তবে আইনের প্রয়োগে অক্ষুণ্ণ রাখতে হবে শতভাগ দৃঢ়তা। ভালো ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রধান উপায়।”

​পাশাপাশি তিনি বাহিনীর প্রতিটি সদস্যকে ড্রেসরুলস অনুযায়ী সঠিকভাবে পোশাক পরিধান করা, পেশাগত শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ফোর্সের মনোবল চাঙ্গা রাখা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন এবং তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এসময় তিনি জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে উপস্থিত সকল পদমর্যাদার অফিসার‌ ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।
কল্যাণ সভা শেষে নবাগত ডিআইজি পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর পরিদর্শন করেন। ​পরিদর্শনকালে তিনি উক্ত সেন্টারে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার সদস্যদের জন্য আয়োজিত "সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশনাল ট্রেনিং ও নৈতিক উন্নয়ন" কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

পরে ডিআইজি প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় পরিচালিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। একই সাথে 'রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিনি পুলিশ লাইন্স পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নবাগত ডিআইজি। সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
এসময় পুলিশ সুপার এ, কে,এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 94 বার
দেবাশীষ সাহা রায়

দেবাশীষ সাহা রায়

উপদেষ্টা সম্পাদক

এই সাংবাদিকের মোট খবর: 86 টি

মন্তব্য করুন