শেরপুর বুধবার, 19 আগস্ট 2026
ব্রেকিং নিউজ
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন করেছে পিবিআই শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক শেরপুরে মাদক, জুয়া, অশ্লীলতাবিরোধী সচেতনতামূলক সেমিনার ও শপথ গ্রহণ প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে শেরপুর জেলা প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের কৃতী শিক্ষার্থীর মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুরের প্রশাসন ময়মনসিংহ বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭.৩৯ শতাংশ

শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক

শেরপুরের নকলায় ভূয়া ডিবি পুলিশ আটক
News Banner

শেরপুরের নকলা থানা পুলিশ কাজল মিয়া (৪৬) নামে এক ভূয়া ডিবি পুলিশ আটক করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার জবান আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ আগস্ট রবিবার রাতে কাজল তার অপর ৩ সহযোগি নিয়ে ডিবি পুলিশ পরিচয়ে চিথলিয়া বাজারে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলীর পকেট থেকে ৯ হাজার ১০০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পরেরদিন সোমবার রাতে আয়ুব তার কতিপয় সহযোগি নিয়ে কাজলকে গণপদ্দী এলাকা থেকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কাজলকে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, কাজল মিয়া ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অনেকের কাছে টাকা দাবি করেছে। তার বিরুদ্ধে চিথলিয়া পূর্ব গ্রামের আয়ুব আলী বাদি হয়ে লিখিত অভিযোগ করলে নকলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামী কাজলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 44 বার
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক স্টাফ

এই সাংবাদিকের মোট খবর: 198 টি

মন্তব্য করুন